Approved by the Government of the People's Republic of Bangladesh Gov. Reg. No. S-1934

Center For The Enforcement of Human Rights and Legal Aid

আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা

Home

মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ, চেয়ারম্যান

বিসমিল্লাহির রাহমানির রাহিম

চেয়ারম্যানের বানী

প্রিয় মানবতাবাদী সহকর্মী বন্ধুরা,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

সংস্থা সমগ্রদেশব্যাপী প্রতিটি শাখার মাধ্যমে যে সকল কার্যক্রম পরিচালনা করে থাকে।

১.অসহায়,গরীব, আইনের আশ্রয় নিতে অক্ষম এমন ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান করা।
২.নিজ নিজ এলাকার শিশু ও নারী পাচাররোধ,
নারী ও শিশু নির্যাতন বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিশুশ্রম বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়।
৩.অন্যায় ভাবে কারাগারে আটক আছেন এমন ব্যক্তিদের আইনি সহায়তা করা।
৪.ফতোয়া ও গ্রাম্য সালিশে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পরিবার আইনি সহায়তা করা।
৫. ইভটিজিং,বাল্যবিবাহ বন্ধ করন, সমাজের কুসংস্কার দূর করার ব্যাপারে ব্যপক প্রচার-প্রচারণা চালানো। ৬.অ্যাসিডদগ্ধ রোগীদের সাহায্য করন ও অ্যাসিড নিক্ষেপ কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ। ৭.ভূমিহীনদের জন্য খাস জমি লিজ নিয়ে চাষাবাদ ও বসবাসের জন্য গুচ্ছ গ্রাম নির্মাণ করা।
৮.গৃহকর্মী নির্যাতন রোধে কাউন্সিলিং প্রদান ও নির্যাতিত গৃহকর্মীদের আইনি সহায়তা প্রদান।
৯. পিতৃত্বের অস্বীকার, ১ম স্ত্রীর অমতে দ্বিতীয় বিয়ে করে এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। ১০.অনুমতিবিহীন অ্যাসিড বিক্রয়কারী ও ব্যবহার কারীদের জন্য আইনি ব্যবস্থা গ্রহন।
১১.বেওয়ারিশ লাশ দাফন ও গরিব অসহায় বিবাহ উপযুক্ত মেয়েদের বিবাহ দেয়ার জন্য অর্থ সাহায্য প্রদান
১২. গরীব অসহায়দের স্বাস্থ্য সেবা ও গর্ভবতী মায়েদের চিকিৎসা করার ব্যাপারে সাহায্য করন
১৩.অর্থ আত্মসাৎ কারী, জমি, বাড়ি, জবর-দখল, চেক জালিয়াতি করে প্রতারণাকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহণের জন্য সহায়তা প্রদান।
১৪.প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষার্থে গাছ কাটা, পাহাড় কাটা,বালু উত্তোলন, খাল-জলাশয় ভরাটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনে সহায়তা করন।
১৫. মিল-কারখানা দ্বারা অথবা যেকোনোভাবে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহণ করে আইনি ব্যবস্থা গ্রহন।
১৬. শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সাহায্য করা। ১৭. নেশা মুক্ত সমাজ গড়ার জন্য ব্যপক প্রচারণা চালানো এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে সার্বিক সহায়তা প্রদান।
১৮. অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয় বন্ধ করন।
১৯.পিতা-মাতার ভরণ পোষণ করে না এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন।
২০.যৌতুকের জন্য নির্যাতন কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
২১.অপহরণ কারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
২২.ইটভাটা দ্বারা পরিবেশ দূষণ ও ইটভাটায় কাঠ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
২৩.স্থানীয় ও জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন।
২৪.ধর্ষণকারী,দেশদ্রোহী,সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাজে জড়িত এমন ব্যক্তিকে আইনের আওতায় আনতে সরকারকে সাহায্য করা।
২৫.ভোক্তা সাধারনের স্বার্থ রক্ষার্থে ভেজাল বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা এবং উপযুক্ত প্রমান সাপেক্ষে ভেজাল বিরেধী অভিযান পরিচালনা করতে কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করা।
২৬.সকল প্রকার সামাজিক কাজে অংশগ্রহণ করা, সভা,সেমিনার ও মানববন্ধন করা এবং উক্ত অনুষ্ঠানের অডিও-ভিডিও ধারণ করে গণমাধ্যমে প্রকাশ করা। ২৭.মাদকদ্রব্য বিক্রয়কারী ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আইনের হাতে সোপর্দ করা।

আল্লাহর দরবারে এই কামনা করি তিনি যেন আপনাদের সকলকে সুস্থ্য দেহে, আপনাদের উপর অর্পিত দ্বায়ীত্ব সঠিক ভাবে পালনের মাধ্যমে মানবতার, মানবাধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
আমিন

মুহাম্মাদ মাহমুদুল হাসান মাহমুদ
চেয়ারম্যান

Scroll to top